ঢাকা   ০৮:৪৭:৩২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মাগুরার শ্রীপুরে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ মাগুরা
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৩৫০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ বেতারের আয়োজনে শনিবার সকাল ১১ টায় মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

এ সময় সকলেই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কাজ করে চলেছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, অনুষ্ঠানটি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী১১ ফেব্রুয়ারি শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে পরিচালক মো. বশির উদ্দীনের নির্দেশনায় উপপরিচালক মো. আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি