1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে সিসিটিভি আওতায় আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

নবীনগরে সিসিটিভি আওতায় আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৫১০ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সিসিটিভির আওতায় আনা হয়েছে। গত ৮ জানুয়ারি এ সিসিটিভি কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

রোববার (২৯ জানুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষক অফিসে কাজের ফাঁকে সিসিটিভির মাধ্যমে ক্লাস মনিটরিং করছেন।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন সময়ে বিদ্যালয়টি পরিদর্শন করতে গিয়ে মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হয়ে বিদ‍্যালয়টি আধুনিকরণের লক্ষ্যে সিসিটিভির আওতায় আনার জন‍্য নিজ উদ্যোগে ১০ টি ক‍্যামেরাসহ আনুষাঙ্গিক উপকরণ অনুদান প্রদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ বলেন, সিসিটিভি চালু হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে অধিকতর শৃঙ্খলাবোধ, ক্লাসে শিক্ষকদের অধিকতর মনোযোগসহ বিভিন্ন ভাবে সহায়ক হয়েছে। সিসিটিভি চালু করার জন‍্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net