1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নদী ভরাট করে চলছে ধান চাষ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

ঠাকুরগাঁওয়ে নদী ভরাট করে চলছে ধান চাষ

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৮ বার

১১ টা নদী নিয়ে ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও মুল শহরের পাশ দিয়ে বয়ে গেছে টাঙ্গন ও শুকনদী। তবে কয়েকমাস আছে টাঙ্গন নদীর কিছু কিছু স্থান খননের কাজ করা হয়। বর্তমানে ভরাট হয়ে যাচ্ছে নদী। বর্ষাকালেও অনেক কম পানি থাকে। টাঙ্গন নদী দেখলেও বোঝার উপায় নেই সেটি এক সময়কার প্রমত্তা টাঙ্গন নদী। টাঙ্গন ও শুকনদীতে জেগে উঠেছে ছোট ছোট চর আর সেই চরে পাশ থেকে মাটি এনে ভরাট করে চলছে নামে-বেনামে চর দখল, ধান চাষ।
নদী ২টি ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রধান নদী ও তখনকার যাতায়াতের মাধ্যম ছিলো। এর কোল ঘেষে গড়ে ওঠে ঠাকুরগাঁও শহর। এ সকল নদীর বুকে কিছু কৃষক এখন ধান চাষ শুরু করেছে। অনেকে অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে ধানের বীজতলা তৈরি করছে। এখন নদীতে আর মাছ পায় না জেলেরা। তাই জেলেরা জীবিকার তাগিদে অন্য পেশায় চলে যাচ্ছে।
ঠাকুরগাঁও জেলার সদর খালপাড়া গ্রামের প্রবীর দাস বলেন, একসময় মাছ শিকার আমার পেশা ছিল। নদী ভরাট হয়ে এখন আর মাছ নেই নদীতে। পানি নাই মাছ নাই। নদী ভরাট করে অনেকে ধান চাষ করছে। ভরাট নদীতে পানি না থাকলে মাছ থাকবে কই থেকে। তাই বাধ্য হয়ে এখন রিক্সা চালায় জীবিকা নির্বাহ করছি।
বরুনাগাঁও এলাকার বজলু হক বলেন, নদীতে মাছ ধরে আমাদের সংসার চলে কিন্তু কয়েকবছর ধরে নদী কোন মাছ পাওয়া যায় না। ২০১৯ সাল থেকে নদী খনন করলেও ৬ মাস যেতে না যেতে আবারও ভরাট হয়ে গেছে নদী। মাছ ধরা বাদ দিয়ে মানুষের বাসায় দিনমজুরের কাজ করছি। কহরপাড়া গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, নদীতে একসময় অনেক পানি ছিল সেই পানি কৃষি কাজে ব্যবহার হতো। এখন নদীতে এক হাটুর কম পানি থাকে তাই নদীর পানি আর কৃষি কাজে ব্যবহার করতে পারি না। যদি নদীটা আবারও খনন করা হয় তাহলে কৃষকরা লাভবান হবে। অল্প খরচে নদীর পানি ব্যবহার করতে পারবো।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, ড্রেজিং করলে নদী তার নাব্য ফিরে পাবে। এবং কৃষকদের সেচে সুবিধা হবে। এলাকার পরিবেশ ফিরে পাবে। আগের রূপ। সরকারের কাছে অবিলম্বে ভরাট নদীগুলো খননের উদ্যোগ নেয়ার আহ্বান জানাই।
ঠাকুরগাঁও সু-শাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ বলেন, অচিরেই এই নদীগুলো আবার খনন করে নদীকে তার পূর্বের প্রমত্তা ফিরিয়ে দেওয়া হক। নদী দখল ও ভরাট করে কেউ যাতে চাষাবাদ করতে না পারে জিনিসটা দেখা দরকার। ঠাকুরগাঁও
পৌর মেয়র আঞ্জমান আরা বেগম বন্যা বলেন, ঠাকুরগাঁও শহরের কোল ঘেষে টাঙ্গন ও শুননদী ছোট বেলায় দেখছি নদীগুলো অনেক গভীর ছিল। টাঙ্গন নদী খনন করা হলেও আবারও ভরাট হয়ে গেছে। নদীটি পুনঃখনন না করায় বর্তমানে দখল করে ধান চাষ করছে স্থানীয় লোকজন অবৈধ দখলের কারণে ফসলের মাঠে পরিণত হয়েছে নদী। অচিরেই অবৈধ দখল উচ্ছেদ করে নদী দখলমুক্ত করা হবে।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ইতি মধ্যে আমরা দেখেছি যে ঠাকুরগাঁও জেলা শহর পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন ও শুক নদীর ভরাট করে ধান রোপন করছে কিছু স্থানীয় মানুষ। সে জায়গা গুলো দখল মুক্ত করবো। পূর্ণরায় নদী খনন করে আগের রুপে ফেরাতে আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net