1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ইজারাকৃত খালের মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

শ্রীনগরে ইজারাকৃত খালের মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩১৪ বার

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগরে কোলাপাড়ায় একটি ইজারাকৃত খালের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্ন্তগত নন্দলাল শাহার ব্রীজ হতে হাওলাদার বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার খালটি মাছ চাষের জন্য ওই মো. স্বাধীন ও শাহরিয়ারসহ এলাকার বেকার যুব সমাজকে ইজারা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ইজারাদাররা খালের পানিতে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছিল। অথচ গত বৃহস্পতিবার ওই এলাকার মো. হাসেম, মো. খলিল, তাহের, খোকা, শামীম গংরা শ্যালো মেশিন বসিয়ে খালের পানি সেচে মাছ ধরা শুরু করে। ইজারাদাররা বাঁধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। অপর একটি সূত্র জানায়, সরকারি খাল কিংবা জলাশয়ের পানি সেচে মাছ শিকার অগ্রহনযোগ্য। সেখানে একটি মহল ইজারাকৃত খালের পানি সেচে দেশী বহু প্রজাতির ডিমওলা মাছ নিধন করেছে। এঘটনায় সচেতন মহল হতবাক।
ইজারাদার মো. স্বাধীন অভিযোগ করে বলেন, আমরা ইউনিয়ন পরিষদ থেকে মাছ চাষের জন্য খালটি ইজারা নিয়েছি। খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেরেছিলাম। হাসেম ও তার সহযোগিরা খালের পানি সেচে সব মাছ ধরে নিয়ে গেছে। তারা আমাদের কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করব।
মো. হাশেমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এঘটনার বিষয়ে কিছু জানিনা। উত্তর কোলাপাড়া ও দক্ষিন কোলাপাড়ার পোলাপানরা খালের মাছ ধরছে। এছাড়াও খলিল ও তাহেরের সাথে যোগাযেগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বহুবার চেষ্টা করেছি। ওরা খুব খারাপ লোক। আমার কথা শোনেনা। আমি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনিও ব্যবস্থা নিতে বলেছেন। ভিক্টিম মাধ্যমে আমি আইনগত আশ্রয় নিতে সহযোগিতা করব। শ্রীনগর থানার ওসি (অপারেশন) কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনও কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net