1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯২ বার

ঠাকুরগাঁও জেলায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। ৮ ফেব্রুয়ারি বুধবার সংস্থার ঠাকুরগাঁও এপি কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার চাইল্ড প্রটেকশন অফিসার বৈদ্য ম্যানুয়াল প্রমুখ।

এ সময় সংস্থার সুবিধাভোগী অসহায় ও দুস্থ শিশুদের মাঝে খাতা, কলম, সাবানসহ বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সংস্থার কর্ম এলাকায় মোট ৩ হাজার ৭৫০ জন শিশুর মাঝে এ উপকরণ বিতরণ করা হবে। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net