1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মানবাধিকার নাট্য উৎসব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

কিশোরগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মানবাধিকার নাট্য উৎসব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৬১৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৬তম মানবাধিকার নাট্য উৎসব। শহরের কালীবাড়ি ব্রীজ সংলগ্ন চত্বরে সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত এই নাট্য উৎসবের উদ্বোধন করবেন দেশবরেণ্য নৃত্যশিল্পী শুক্লা সরকার।

এ উপলক্ষে বিকালে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসবে ১০টি দল নাটক, কাব্যনাটক, নৃত্যনাট্য, মূকাভিনয়, একক অভিনয়, জারিগান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে।

উৎসবের উদ্বোধনী দিনে মানবাধিকার নাট্য পরিষদ এর নাট্যকর্মীরা টিপাইমুখ বাঁধ নিয়ে কাব্যনাটক ‘বাঁধবেনিয়া’ এবং সামাজিক-রাজনৈতিক অসঙ্গতিকে উপজীব্য করে নাটক ‘জাদুকর’ পরিবেশন করবে।

নৃত্যাঙ্গন একাডেমির নৃত্য ও স্কাইলার্ক ব্যান্ডের সংগীত পরিবেশনা ছাড়াও মঞ্চ অভিনেতা ও নাট্য নির্দেশক আলজুস ভূঞাকে ‘নাট্যজন সম্মাননা’ দেয়া হবে।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার নৃত্যাঙ্গন একাডেমি নদীভিত্তিক নৃত্যনাট্য ‘নদী’, মানবাধিকার নাট্য পরিষদ এর মূকাভিনয় ‘চেয়ার’ এবং জলছবি সাংস্কৃতিক সংঘ একক অভিনয় পরিবেশন করবে।

উৎসবের শেষ দিন রোববার সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি এর নাটক ‘১৯৭১’, হোসেনপুরের শাহেদল জারী দল ও হোসেনপুর মানবাধিকার জারী পরিষদের মধ্যে জারিগান প্রতিযোগিতা এবং মুক্তধারা সাংস্কৃতিক সংগঠন ও ঈশাখাঁ সাংস্কৃতিক পরিবার নৃত্য পরিবেশন করবে। এছাড়া প্রতিদিন সংক্ষিপ্ত আলোচনা সভা ছাড়াও কবি, ছড়াকার ও আবৃত্তিশিল্পীরা ছড়া ও কবিতা পাঠে অংশ নিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net