1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন 

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার

চট্টগ্রামের চন্দনাইশে নেত্রকোনার সাংবাদিক

লুৎফুজ্জামান আলিফ ফকিরের

হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও

দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে

মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে চন্দনাইশ

প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির

আয়োজন করা হয়।

মানববন্ধনে চন্দনাইশ প্রেসক্লাব

ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়

কর্মরত সাংবাদিকরা

স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

 

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে

সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ

করে বলেন, “সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ সাংবাদিকদের

নিরাপত্তায় কোনো সরকারই

কার্যকর ভূমিকা রাখতে পারেনি।এ পর্যন্ত দেশে যত সাংবাদিক

হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে তার একটিরও সঠিক বিচার হয়নি।

 

 

বক্তারা অবিলম্বে সাংবাদিক

লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার মূল পরিকল্পনাকারী ও

জড়িত সব আসামিকে আইনের

আওতায় এনে ফাঁসির

মুখোমুখি করার জন্য প্রশাসনের

প্রতি জোর দাবি জানান।তা না হলে

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net