1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে লবণের মজুদরোধে প্রশাসনের অভিযান, আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

ঝিনাইদহে লবণের মজুদরোধে প্রশাসনের অভিযান, আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৮৫৩ বার

মাজেদ রেজা, ঝিনাইদহ : ঝিনাইদহে লবণের মুল্যে বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদ রোধে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার রাতে শহরের বাঘাযতিন সড়ক, চাকলাপাড়া, ব্যাপারীপাড়া, পুরাতন হাটখোলাসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।
জেলা প্রশাসক জানান, সোমবার থেকে জেলার বিভিন্ন বিভিন্ন স্থানে ও ফেসবুকে লবণের মুল্যে বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। গুজব রোধ ও গুজবকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন অবৈধভাবে লবণের মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এ জন্য রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় অবৈধ মজুদ রাখার অপরাধে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানীকে দাম অতিরিক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, এনডিসি আবু সালেহ মোহাম্মদ হাসনাতসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net