ঢাকা   ০৭:০৫:২১ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অতিরিক্ত দামে লবন বিক্রির দায়ে ২০ প্রতিষ্ঠানকে ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৫২৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : নোয়াখালীতে অতিরিক্ত দামে লবন বিক্রির দায়ে ৯ উপজেলায় ২৭ টি অভিযান পরিচালনা করে ২০ এর অধিক প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যা লবণের দাম বেড়ে যাওয়ার গুজবে নোয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠানের অতিরিক্ত দাম রাখায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্য়ালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিশেষ অভিযান পরিচালনা করেন৷

এ সময় তারা নোয়াখালী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার এর মাধ্যমে ২০ টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ দিকে লবণের গুজবের বিষয়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট রোকনুজ্জামান খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০ টা পর্যন্ত অভিযান চলবে।

এ বিষয়ে জেলা প্রশাসক তন্ময় দাস নোয়াখালী জেলা প্রশাসকের ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে লবনে গুজবে কান না দিতে একটি বার্তা প্রদান করেন। একই সাথে অভিযোগ নাম্বার দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে লবণের গুজবের বিষয়ে জরুরী সংবাদ সম্মেলন করে সাধারণ মানুষকে আতংকিত না হওয়ার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি