1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওয়া ফেরীঘাট থেকে নিখোঁজ খাগড়াছড়িতে কর্মরত পুলিশ সদস্য তৌদুজ্জামান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাওয়া ফেরীঘাট থেকে নিখোঁজ খাগড়াছড়িতে কর্মরত পুলিশ সদস্য তৌদুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪৮১ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
ছুটি নিয়ে বাগেরহাটে ফেরার পথে মাওয়া ফেরী ঘাট থেকে তৌহিদুজ্জামান (৩৫) নামে এক পুলিশ সদস্য নিখেঁাজ হয়েছেন। গত ২০ নভেম্বর খাগড়াছড়িতে কর্মরত তৌহিদুজ্জামান ১৫ দিনের ছুটি নিয়ে বাগেরহাটের বাসায় আসার পথে ঢাকার মাওয়া ঘাট থেকে নিখেঁাজ হন বলে তার স্ত্রী মোসলেমা খাতুন দাবি করেছেন। গত ৪ দিনেও তার সন্ধান মেলেনি। নিখেঁাজের বিষয়টি পুলিশকে জানিয়ে বাগেরহাট সদর মডেল থানায় ও খাগড়াছড়িতে পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
তৌহিদুজ্জামান সাতক্ষীরা জেলা সদরের গোবরদঁাড়ি গ্রামের শেখ শামসুল মাস্টারের ছেলে। তিনি খাগড়াছড়ি জেলার সদর পুলিশ ফঁাড়িতে কর্মরত ছিলেন। তিনি এরআগে বাগেরহাটে প্রায় দশ বছর চাকরি করেছেন। বর্তমানে তার স্ত্রী মোসলেমা খাতুন দুই সন্তানকে নিয়ে বাগেরহাট শহরের পুরাতন পুলিশ লাইনের পাশে হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। তার মেয়ে মিফতাহুল জান্নাত শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করছে এবং মুসফিক জামান হোসাইন নামে আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে।
নিখেঁাজ পুলিশ সদস্যের স্ত্রী মোসলেমা খাতুন বলেন, গত ২০ নভেম্বর দুপুরে ১৫ দিনের ছুটি নিয়ে তৌহিদুজ্জামান বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনি আমাকে বেশ কয়েকবার ফোন করেন। ওই দিন রাত ১১ টা ২০ মিনিটের সময় আমাকে ফোন দিয়ে বলে আমি এখন মাওয়া ঘাটে। এই ছিল তার সাথে আমার শেষ কথা। এরপর আর কোন কথা হয়নি। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। আমি তার নিখেঁাজ হওয়ার ঘটনাটি পুলিশকে জানিয়েছি এবং থানায় সাধারণ ডায়েরি করেছি। আমার স্বামী সঁাতার জানেন, মাওয়া ঘাট থেকে তিনি কেন কিভাবে নিখেঁাজ হলেন কিছু বুঝে উঠতে পারছি না। আমার দুটি দুধের বাচ্চা রয়েছে আমি এখন কার কাছে যাব কি করব বুঝে উঠতে পারছিনা। আমার স্বামীকে উদ্ধার করতে পুলিশসহ প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, খাগড়াছড়িতে কর্মরত পুলিশ সদস্য তৌহিদুজ্জামান ১৫ দিনের ছুটি নিয়ে বাগেরহাটের আসার পথে নিখেঁাজ হওয়ার ঘটনায় তার পরিবার খাগড়াছড়ি ও বাগেরহাট মডেল থানায় পৃথক দুটি সাধারণ করেছেন। আমরা তার মুঠোফোনের অবস্থান নিশ্চিত হতে কাজ শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net