1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক সপ্তাহের বিক্ষোভের ‍মুখে কুয়েতে সরকার পতন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

এক সপ্তাহের বিক্ষোভের ‍মুখে কুয়েতে সরকার পতন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৫৩৬ বার

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে এক সপ্তাহের টানা বিক্ষোভের মুখে পতন হল মধ্যপ্রাচ্যের আরও একটি দেশে। লেবাননের পর মন্ত্রিসভাসহ পদত্যাগ করেছে কুয়েত সরকার। প্রধানমন্ত্রী জাবির আল মুবারাক আল হামাদ তাদের পদত্যাগপত্র দেশটির আমির সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহ’র কাছে জমা দিয়েছেন। সরকারের মুখপাত্র তারেক আল মেজরেম এসব তথ্য জানিয়েছেন।

দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ এবং সংস্কারের দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিল কুয়েতি জনগণ। গণমাধ্যমকে মেজরেম জানান, কুয়েতের সংসদে দুইজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর তারা পদত্যাগ করেন। এরও আগে দেশটির অর্থমন্ত্রী প্রদত্যাগ করেন। সংসদ সদস্যরা মন্ত্রীদের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। পদত্যাগী প্রধানমন্ত্রী জাবির আল মুবারাক আল হামাদ প্রায় দশ বছর ধরে এই পদে ছিলেন। কুয়েতের আমির নয়া সরকার গঠনের দায়িত্ব কাকে দেবেন তা এখনও স্পষ্ট নয়।

মিসর থেকে মরক্কো, আলজেরিয়া থেকে সুদান, লেবানন থেকে ইরাক- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোয় সত্যিকার নাগরিক অধিকারের দাবিতে যে আন্দোলন, এর আবেদন এখনও শেষ হয়ে যায়নি। নয় বছর আগের সেই আরব বসন্তই আবার নতুন করে ডালপালা ছাড়ছে গোটা আরব মুল্লুকে। কোথাও কোথাও আরও গভীর হয়েছে। আন্দোলন-বিক্ষোভের ধারাবাহিকতায় তিউনিশিয়া, আলজেরিয়া ও সুদানে দীর্ঘদিনের স্বৈরশাসকের পতন হয়েছে।

মাত্র দুই সপ্তাহের বিক্ষোভে সরকার পতন হয়েছে লেবাননে। ইরাকেও পতনের পথে। তারই ছোঁয়া এখন কুয়েতেও। দুর্নীতি, বেকারত্ব ও মৌলিক অধিকারের দাবিতে ফুঁসে উঠেছে কুয়েতি জনগণ। গত সপ্তাহে প্রথমবারের মতো রাজধানী কুয়েত সিটিতে পার্লামেন্টের বিপরীতে ইরাদা স্কয়ারে বিক্ষোভ-সমাবেশ হয়। স্পিকার মারজুক আল গানিম পদত্যাগের আহ্বান জানায় বিক্ষোভকারীরা।

আরব বসন্ত মূলত শুরু হয়েছিল তিউনিশিয়ায় ২০১০ সালে। ওই বছরের ১৭ ডিসেম্বর নিজের গায়ে আগুন দিয়ে বিপ্লবের মশাল জ্বেলে দেন রাস্তার সবজি বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি। দেশটির সরকারের ঘুষ, দুর্নীতি, বেকারত্ব, রাজনৈতিক নিপীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে তা ছিল এক জ্বলন্ত বিদ্রোহ। গণঅভ্যুত্থানে শেষ পর্যন্ত দেশটির তিন দশকের স্বৈরশাসক প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলির পতন ঘটে।

স্বৈরশাসনের দীর্ঘ অন্ধকার শেষে উদিত হয় সত্যিকার গণতন্ত্রের সোনালি সূর্য। এরপর বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে আরববিশ্বের অন্যান্য দেশেও- লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, ফিলিস্তিন, সিরিয়াসহ কয়েকটি দেশে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net