1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৪৩১ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ ।
ঝিনাইদহে শুরু হয়েছে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান। সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের কৃষক আদিল উদ্দিনের বাড়ী থেকে ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব হাজিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রানী সাহা, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কোটচাঁদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ঝিনাইদহ সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, কালীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, জেলায় সোমবার থেকে শুরু হওয়া আমন ধান সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
জেলার ৬ উপজেলা থেকে ২৬ টাকা কেজি দরে ১১ হাজার ৩’শ ২৭ মেট্টিকটন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় কৃষকের এ্যাপস দিয়ে ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net