1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল : ওবায়দুল কাদের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  মাগুরার শ্রীপুরে জুলাই যোদ্ধা শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল : ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৪৯০ বার

বিএনপিকে একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসাবে অভিহিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ব্যর্থ রাজনীতিক। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। খালেদার মুক্তির জন্য একটি আন্দোলনও তারা করতে পারেনি। দলে ভাঙন ধরেছে।

আজ বৃহস্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের জন্য তৈরি মঞ্চ পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী যুবলীগের নের্তৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তাছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। তিনি জানেন কাকে কোন দায়িত্ব দিতে হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্মিত মঞ্চে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সম্মেলন হবে।

এ সময় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মির্জা আজম, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ, সহ-সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net