ঢাকা   ০৫:৫২:২৫ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

ট্রাফিক পুলিশের গায়ে সিসি ক্যামেরা রাখার ব্যবস্থা করা হবে : খুলনা ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৫১৪ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাট :
বাগেরহাটের ফকিরহাটে দশটি জেলার পুলিশ ও শ্রমিকদের নিয়ে ট্রাফিক সচেতনতামুলক সপ্তাহ ও প্রসিকিউসান এন্ড ফাইন প্রেমেন্ট সিষ্টেম সফটওয়ারের শুভ উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন।সোমবার দুপুরে শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যায় মাঠে বাগেরহাট রেজ্ঞ ডিআই জি অফিসের আয়োজনে বাগেরহাটের সুযোগ্য পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ড. খঃ মহিদ উদ্দিন বলেন,
বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতিতে সড়কে নিরাপত্নার জন্য ট্রাফিক পুলিশের গায়ে সিসি ক্যামেরা রাখার ব্যবস্থা করেছে।পুলিশ কার শত্রু নয়।চালকদের নিরাপত্না ও সড়কে হয়রানিসহ অনিয়ম দূনর্ীতি প্রতিরোধে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।তারই ধারাবাহিকতায় সড়কে যাববাহন চালকদের হয়রানি প্রতিরোধে ডিজিটাল পদ্ধতিতে মামলা ও জরিমানা আদায়ে ই-ট্রাফিক প্রসিকিউসান এন্ড ফাইন প্রেমেন্ট সিষ্টেম সফটওয়ার উদ্বোধন করা হয়েছে।তিনি খুলনা বিভাগের দশ জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে বলেন,সড়কে হেলমেট ছাড়া কাউকে উঠতে দিবেন না।সড়ক দূর্ঘটনায় যার হারায় সেই জানে হারানোর কি যন্ত্রনা।তাই তিনি সড়ক আইন মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান বঙ্ ই-পেমেন্টের মাধ্যমে জরিমানা প্রদান করার পদ্ধতি চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,সড়কের নিরাপত্না আইন সম্পর্ক কেউ বিভ্রান্তি ছড়াবেন না।আমরা সচেতন হলেই দেশ এগিয়ে যাবে।নতুন আইন সম্পর্কে আমাদের দাবী সরকারকে জানান হয়েছে।প্রশাষন আমাদের শত্রু নয়।যানবাহনের চালক শ্রমিকদের নিরাপত্নার ও আর্থিক অবস্থা সম্পর্কে বর্তমান জনবান্ধব সরকার সবই জানেন।তাঁর উপর আমরা ভরসা রাখতে পারি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত ডিআজি (ক্রাইম এন্ড অপারেশন) এ কে এম নাহিদুল ইসলাম,রুপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রমহান মন্টু,বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার,খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস,এম হাবিবুর রহমান,ইউসিবি মোবাইল ব্যংকিং এর পক্ষ থেকে এসইভিপি এন্ড হেড অব এমএফএস ডিভিশন অফিসার এটিএম তাহমিদুজ্জামন প্রমুখ।এ অনুষ্ঠানে খুলনা বিভাগের দশটি জেলার পুলিশ সুপার,খুলনা এস,এম শফিউল্লাহ,সাতক্ষীরা এস,এম,মোস্তাফিজুর রহমান,যশোর মইনুল হক,ঝিনাইদহ মো: হাসানুজ্জামান,মাগুরা খান মোহাম্মদ রোজোয়ান,নড়াইল মোহাম্মাদ জসিম উদ্দিন,কুষ্টিয়া এস,এম,তানভীর আরাফাত,চুয়াডাংগা মো: জাহিদুল ইসলাম,মেহেরপুর এস,এম,মুরাদ আলি,খুলনা আর,আর,এফ কমান্ড্যান্ট মোছা:তাসলিমা খাতুন,পুলিশ সুপার পিটিসি খুলনা শুল্কা সাহা,বাগেরহাট জেলা পুলিশিং কমিটির সভাপতি এ্যাড: এম,ডি, মোজাফ্ফার হোসেন,বাগেরহাট প্রেস ক্লাবের
সাধারন সম্পাদক আলহাজ্জ এ,বাকী তালুকদারসহ,মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক বৃন্দ ও পরিবহন শ্রমিক নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি