1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইনজীবী তালিকাভুক্তি এমসিকিইউ পরীক্ষার দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো

আইনজীবী তালিকাভুক্তি এমসিকিইউ পরীক্ষার দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৪৭২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
আইনজীবী তালিকাভুক্তি এমসিকিইউ পরীক্ষা ডিসেম্বর ২০১৯ এর মধ্যে গ্রহণের দাবিতে সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া বার কাউন্সিলের সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে এই কর্মসূচি পালন করা হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ল’ কলেজের আইনের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. শাহিন সিকদার। মো. শরিফুল হাসান শুভ এর সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল মিয়া।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদিত দেশের বাইরে থেকে আসা আইনের শিক্ষার্থী। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। সেই সাথে দেশরত্ন শেখ হাসিনা বেকারদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টির করার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বাংলাদেশে এলএলবি পাশ করে প্রায় স্বীকৃত বেকার রয়েছে প্রায় ৬০ হাজার। যারা ইতোমধ্যেই বার কাউন্সিল সনদ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ করেছে।

গত ২০১৭ সালের ২১ জুলাই তারিখে পরীক্ষা হওয়ার পর আজ অবধি দীর্ঘ ২ বার আনুষ্ঠানিকভাবে পরীক্ষা ও ফরম ফিলাপের তারিখ হলেও তা আর বাস্তবায়ন করা হয়নি। এমন অবস্থা চলতে থাকলে এই বিচক্ষণ আইনি পেশার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলবে। একজন শিক্ষার্থীর বিজ্ঞ আইনজীবী হওয়ার প্রতি যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তা অচিরেই বিনষ্ট হয়ে যাবে। থেমে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার। বেড়ে যাবে লক্ষ কোটি বেকারের আর্তনাদ ও চিৎকার।

অতএব, বাংলাদেশ বার কাউন্সিলের নিকট আকুল আবেদন, দেশে বেকারত্ব দূরীকরণের স্বার্থে অনতিবিলম্বে কোনো কারণ ছাড়া সময়ক্ষেপণ না করে একবছর পরপর (১ ক্যালেন্ডার বছর) যথাসময়ে পরীক্ষা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

যথাসময়ে পরীক্ষা হলে বার কাউন্সিলে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদের প্রতি শিক্ষানবীশ আইনজীবীদের তাদের শ্রদ্ধা বেড়ে যাবে এবং আইন অঙ্গনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের পরিমাণ বৃদ্ধি পাবে। এমতাবস্থায় আইনজীবী তালিকাভুক্তি এমসিকিইউ পরীক্ষা ডিসেম্বর ২০১৯ এর মধ্যে গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net