1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নামাজ যেমন ফরজ ইসলামী রাজনীতিও তেমন ফরজ : চরমোনাই পীর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

নামাজ যেমন ফরজ ইসলামী রাজনীতিও তেমন ফরজ : চরমোনাই পীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৫০৭ বার

নিজস্ব প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, নামাজ যেমন ফরজ ইসলামী রাজনীতিও তেমন ফরজ। রাজনীতি এখন পুঁজিতে পরিনত হয়েছে। রাজনীতি করে একদল মানুষ কলাগাছ নয় বরং রাতারাতি বটগাছ বনে গেছে। এই রাজনীতির জন্য পীর সাহেব চরমোনাই রহ. এর নামে ১৮টি মামলা হয়েছে। কিন্তু তিনি হক্বের আওয়াজ তোলা থেকে বিরত হননি।

আজ (২৯ নভেম্বর) শুক্রবার সকালে ঐতিহাসিক চরমোনাই মাদ্রাসার বার্ষিক মাহফিলের সমাপনী অধিবেশনে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি নয় বরং আদর্শকে আঁকড়ে ধরে ইবাদাতের রাজনীতি করে। আল্লাহ ও তাঁর রাসূলের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, একদল আলেম নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখার জন্য অন্যের সমালোচনা করে। আমি কুরআন হাদীসের উপর চলার চেষ্টা করে আপনাদেরকেও কুরআন হাদীসের নির্দেশিত পথে চলতে আহ্বান করি। তারপরেও যদি আপনারা দেখেন যে আমি কুরআন-সুন্নাহর বিরুদ্ধে চলতে বলি তবে তা আমাকে দেখিয়ে দিলে আমি সংশোধন করে নিব।
গত ২৬ নভেম্বর দুপুরে উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে আজ সকাল ৮.৩০টায় আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। আখেরী মুনাজাতে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও মুসলিম উম্মাহর সামগ্রিক কল্যাণ এবং রোহিঙ্গা, ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীর সহ নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য খাছভাবে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net