ঢাকা   ০৫:৩২:০২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

অপহরণকারীদের মৃত্যুপথ থেকে ফিরে এলেন মিরকাদিমের জুয়েল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাফরুল অালম : অপহরণকারীদের নির্মম নির্যাতন ও হত্যাচেষ্টার কবল থেকে রক্ষা পেয়ে পরিবারের কাছে ফিরে এলেন মুন্সীগঞ্জ মিরকাদিমের আবু সালেহ জুয়েল নামের এক যুবক। রক্তাক্ত অবস্থায় কুমিল্লা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। জুয়েল মিরকাদিম পৌরসভার উত্তর কাগজীপাড়া এলাকার সালাউদ্দিন আহম্মেদের পুত্র।

জানা যায়, চলতি মাসের ১১ ডিসেম্বর নারায়ণগঞ্জের পাগলা জনতা ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে বের হয়ে ব্যাটারি চালিত অটো গাড়িতে উঠলে অপহরণের শিকার হয় জুয়েল। পরে ১৭ ডিসেম্বর জুয়েলকে উদ্ধার করে কুমিল্লা জেলা শহরের হক সিএনজি ফিলিং স্টেশন থেকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে পুলিশের সহযোগীয় কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

অপহৃত জুয়েলের চাচা ডিউর ভাষ্য মতে, “অফিস ডিউটির অংশ হিসেবে ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলে অটোতে উঠার পরই অপহরণকারীদের খপ্পরে পড়ে জুয়েল। তারপরে শুরু হয় উত্তোলনকৃত টাকা অাদায় ও হত্যাচেষ্টার মিশন। তারপরের ঘটনা মনে নেই অপহৃত জুয়েলের।”

জুয়েলের চাচা জানান, “অপহরণের পরে ওরা জুয়েলকে ৪ দিন অভুক্ত রেখেছিল এবং প্রতিদিনই শারীরিকভাবে নির্যাতন করেছে। ৫ম দিন জুয়েলের গলায় ছুরি দিয়ে হত্যা চেষ্টার অাগে কিছু খাবার দিয়েছিল ওরা।”

অপহৃত জুয়েলের চাচা ডিউ অারও বলেন,”অপহরণকারীরা যখন গলায় ছুরি দিয়ে জুয়েলকে হত্যা করতে উদ্ধত হয়। সেই সময় জীবন বাঁচাতে জুয়েল বাম হাতে ধরালো ছুরিটি অাটকানোর চেষ্টা করলে তার হাত কেটে যায় এবং ক্ষত স্থানে ৫টি সেলাই করা হয়। অপহরণকারীরা ১৭ তারিখ দিবাগত রাত অানুমানিক ২-৩ টার দিকে কুমিল্লার হক সিএনজি ফিলিং স্টেশনে ফেলে চলে যায়। ফিলিং স্টেশনের স্টাফদের সহযোগীতার মুন্সীগঞ্জ নিজ বাসায় ফোনে পরিবারকে অবগত করেন এবং স্থানীয় পুলিশের সহযোগীতায় কুমিল্লা মেডিকেলে ভর্তি হয়। পরবর্তীতে পরিবারের লোকজন কুমিল্লা থেকে গুরুতর অাহত জুয়েলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।”

এর আগে জুয়েলের সন্ধান না পেয়ে ফতুল্লা থানায় স্ত্রী হাবীবা সাধারণ ডায়েরি করেন। যার নাম্বর-২৭৮। তবে অপহৃত জুয়েলের কর্মরত প্রতিষ্ঠান সাজু এন্টারপ্রাইজ এ ব্যাপারে অফিসিয়াল কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি