1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক 

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪২০ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর সড়ক দুর্ঘটনায় মুন্না হোসেন (২২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। নিহত মুন্না সদর উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত সুমন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সম্ভুর ছেলে।
বুধবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই মজলেম তালুকদার জানান, দুপুরে হতাহতরা মোটর সাইকেল যোগে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা পাওয়ার ট্রিলারের ট্রলির সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ২ জনই গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সড়ক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষনা করে। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net