1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের ১৩টি শতবর্ষী কলেজ হবে সেন্টার অব এক্সিলেন্স বললেন, শিক্ষামন্ত্রী দিপু মনি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দেশের ১৩টি শতবর্ষী কলেজ হবে সেন্টার অব এক্সিলেন্স বললেন, শিক্ষামন্ত্রী দিপু মনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬১ বার

মঈন উদ্দীন: শিক্ষামন্ত্রী দিপু মনি বলেছেন, দেশের ১৩টি শতবর্ষী সরকারি কলেজ হবে সেন্টার অব এক্সিলেন্স। শুক্রবার রাজশাহী কলেজে এইচএসসি অ্যালামনাই অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানের দিকে নজর দিতে হবে। শিক্ষকদের পিছনে বিনিযোগ করতে হবে। শিক্ষকদের গবেষনার কাজে মনোযোগি হতে হবে। আগামীর বিশে^র চ্যালেঞ্জ মোকাবেলায় মানব সম্পদের উন্নয়ন জরুরী। এ জন্য সরকার সব ধরণের সহযোগিতা দেবে। প্রচীনতম এ কলেজে ১০ তলা ছাত্রী নিবাস ও প্রশাসনিক ভবন নির্মাণসহ সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব কেরন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা। দুইদিন ব্যাপী এই অ্যালামনাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে র‌্যাৎলী বের করা হয়। র‌্যালীতে প্রতিটি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। দেশের সর্বপ্রথম এইচএসসি অ্যালামনাই এবং সর্ববৃহৎ অ্যালামনাই এটি বলে দাবি করেছেন আয়োজকরা।
রাজশাহী কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে নিবন্ধন করেন নয় হাজার সাবেক শিক্ষার্থী। এর মধ্যে রয়েছেন ১৯৪৭ থেকে ২০২১ সালের ব্যাচ। ১৯৪৭ থেকে ১৯৬০ সালের ব্যাচের ৪৩ জন নিবন্ধন করেন। যার মধ্যে ৪৭ সালের একজন। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net