1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে মেয়াদ উত্তীর্ণ ক্লোড ড্রিংকস খেয়ে অসুস্থ ২, আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

নোয়াখালীতে মেয়াদ উত্তীর্ণ ক্লোড ড্রিংকস খেয়ে অসুস্থ ২, আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৫ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জে মেয়াদ উত্তীর্ণ মজো ক্লোড ড্রিংকস খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে ২ কলেজ ছাত্র।
অপরদিকে, এ ঘটনায় তাৎক্ষণিক বেগমগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান ওই হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজার কামরুল হাসানকে আটক করে।
অসুস্থ কলেজ ছাত্ররা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের নজির আহম্মদ’র ছেলে নাজিম উদ্দিন (২০), একলাশপুর ইউনিয়নের সাজ্জাদ হোসেন হোরণ (২০)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী নাজিম উদ্দিনের মামা সাইফুল ইসলাম বাদী হয়ে চট্রগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক শেখ আহম্মদ ও ম্যানেজার কামরুল হাসানকে আসামী করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করবেন।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জের চৌমুহনীর পূর্ব বাজারের চট্রগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ মজো ক্লোড ড্রিংকস খেয়ে দুই কলেজ ছাত্র গুরুত্বর অসুস্থ হয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ মজো কমল পানীয় খেয়ে তারা প্রথমে প্রচুর বমি করে অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নাজিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য উপজেলার বেসরকারী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net