1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে যৌতুকের জন্যে স্ত্রীর মাথার চুল কেটে গরম খুন্তি দিয়ে সারা শরীর ঝলসে দিয়েছে স্বামী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

নোয়াখালীতে যৌতুকের জন্যে স্ত্রীর মাথার চুল কেটে গরম খুন্তি দিয়ে সারা শরীর ঝলসে দিয়েছে স্বামী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩২ বার

মাহবুবুর রহমান :নোয়াখালীতে স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্যে স্ত্রীর মাথার চুল কেটে গরম খুন্তি দিয়ে সারা শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর চিকিৎসা হাসপাতলে নেওয়ার সময় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোমবার সন্ধ্যায় ওই নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন ভুক্তভোগীর অবস্থা গুরুতর।

ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বজনরা জানান, নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের ইউসুফ আলীর মেয়ে নিলুফার ইয়াসমিন কলির (২৭) সাথে ২০০৯ সালের ৮ অক্টোবর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মোশাররফ হোসেন উজ্জলের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে যৌতুকের জন্যে স্বামী কলির ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। চাপে পড়ে বাপের বাড়ি থেকে বিদেশ যাওয়ার জন্য কয়েক বার টাকা এনে দেন কলি। গত দুই মাস আগে সৌদি প্রবাসী উজ্জল দেশে ফেরার পর আবারও যৌতুকের জন্য কলির ওপর নির্যান শুরু করে। সর্বশেষ গত বুধবার রাতে জেলা শহরের বসিরার দোকান এলাকায় ভাড়া বাসায় যৌতুকের জন্য কলির মাথার চুল কেটে দিয়ে গরম খুন্তি দিয়ে সারা শরীর ঝলসে দেয় উজ্জল। এ সময় শিশু সন্তাকে বেঁধে রেখে কলি চিৎকার করলে ছেলেকে গলা কেটে হত্যার হুমকি দেয় উজ্জল। এক পর্যায়ে ছেলেকে নিয়ে পালিয়ে বাপের বাড়িতে উঠেন কলি। সেখান থেকে শুক্রবার তাকে চিকিৎসার জন্য কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সন্ত্রাসী নিয়ে হামলা চালায় উজ্জল। সোমবার উন্নত চিকিৎসার জন্য কলিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। সেখান থেকে বিকেলে কলিকে জেলা সদরে নেওয়ার সময় আবারও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ছিনিয়ে নেওয়ার চেস্টা করে উজ্জল। পরে স্থানীয় লোকজনের তাড়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবর পেয়ে রাতে কলিকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহীম । এ সময় তারা এ ঘটনাকে বর্বরোচিত হামলা উল্লেখ করে ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

হাসপাতালের চিকিৎসক নাসির উদ্দিন জানান, কলির সারা অবস্থা আশংকাজন। তারা পুরো শরীরে গরম লোহা দিয়ে ঝলসে দেওয়ার চিহ্ন পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net