1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় উচ্চ ফলনশীল ও সারা বছর আবাদ উপযোগী পেঁয়াজের জাত উদ্ভাবন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

মাগুরায় উচ্চ ফলনশীল ও সারা বছর আবাদ উপযোগী পেঁয়াজের জাত উদ্ভাবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৪ বার

মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহ : তিনগুণ বেশি ফলনশীল বারি ৪ এবং সারা বছর চাষের উপযোগী বারি ৫ জাতের পেঁয়াজ উদ্ভাবন করেছে মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র। গবেষকরা বলছেন, বার্ষিক ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখবে মাগুরায় উদ্ভাবিত এই পেঁয়াজ।

সাধারণত পেঁয়াজ রবিশস্য হলেও এবার সেই ধারণা ভেঙে দিলেন বাংলাদেশের বিজ্ঞানীরা। উদ্ভাবন করেছেন সারা বছর চাষপোযোগী পেঁয়াজের জাত বারি ৫। মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে এই গবেষণায় তিন বছর আগে সাফল্য পেলেও এবারই প্রথম চাষিদের মধ্যে পরীক্ষামূলক চারা বিতরণ করে সাফল্যের দেখা মেলে। একই সঙ্গে উচ্চ ফলনশীল বারি ৪ জাত চাষেও মিলেছে সফলতা।

মাগুরা অঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান আমাদের প্রতিনিধি মোঃ সাইফুল্লাহকে, জানান– বারি ৪ ও সারা বছর চাষযোগ্য বারি ৫ জাতের পেঁয়াজ হেক্টরপ্রতি ২৫-২৭ টন পেঁয়াজ উৎপাদন সম্ভব। যেখানে সাধারণ পেঁয়াজে হেক্টরপ্রতি উৎপাদন হয় ৭-৮ টন।

কৃষি বিভাগ বলছে, এ জাতের পেঁয়াজে পানি বেশি থাকায় সংরক্ষণ নিয়ে গবেষণা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net