1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিজানুর রহমান আজহারীকে প্রতিহত করতে হবে! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

মিজানুর রহমান আজহারীকে প্রতিহত করতে হবে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫২৬ বার

ইমরান আনসারী :

মিজানুর রহমান আজহারীকে প্রতিহত করতে হবে- এমন দাবীতে সোচ্চার আমার জন্মভূমি কুমিল্লা। প্রথমেই বলে রাখি এটি বাংলাদেশে জমে থাকা ফ্যাসিবাদের বিস্ফোরণ। সামাজিক , রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয়ভাবে এই ফ্যাসিজম সর্বত্র বিরাজমান। আপনার মতই চূড়ান্ত এবং গ্রহণযোগ্য মত। সুতরাং মানুন, নাহলে মৃত্যুকে আলিঙ্গন করুন। এটিই হচ্ছে ফ্যাসিবাদের মূল কথা । এখানে মাঝামাঝি কোনো অবস্থান নেই। মিজানুর রহমান আজহারীকে কতল করার বক্তব্যও দেয়া হচ্ছে প্রকাশ্যে দিবালোকে । এই রাষ্ট্রের সংবিধানের আওতায় কোনো মানুষ কাউকে কতলের উস্কানী দিতে পারে না। অথচ রাষ্ট্রীয় ব্যাবস্থা এটিকে এলাও করছে। আজকে যেমন সুন্নীরা সরকারি মদদে জামাত ও কাওমী আলেমদের নিঃশ্চিহ্ন করার কর্মসূচীতে যাচ্ছেন। কাল হয়তো তারা সুন্নীদের মাথা চাইবেন। এইতো সেই দিনের ঘটনা আল্লামা ফারুকীকে কি নৃশংসভাবেই না হত্যা করা হলো। এর বিচার কিন্তু আমরা পাইনি। আমি ধর্মীয় বিষয়ের দ্ধন্ধগুলো খুব নিবিড়ভাবে দেখার চেষ্টা করি। সেই হিসেবে আমাকে পযবেক্ষক বলতে পারেন। কিন্তু বাংলাদেশের মানুষের একটি সমস্যা হচ্ছে যাকে তিনি ভালবাসেন, যার বক্তব্য তিনি পছন্দ করেন তাকে পৃথিবীর সেরা পন্ডিত মনে করেন। ধরুণ যাকির নায়েককে যারা পছন্দ করেন, তারা মনে করেন যাকির নায়েক যা বলেন তা শিরুধায্য। তিনি ভূল বলতে পারেন না, ভূল করতে পারেন না। আমি আমার এক লেখায় বলেছিলাম যাকির নায়েক তূলনামূলক ধর্মীয় শাস্ত্রে একজন পন্ডিত ব্যাক্তি । তিনি মুজাদ্দিদও নন ফকীহও নন। এই মন্তব্য করায় অনেকের সমালোচনা ও নিন্দা আমাকে সইতে হয়েছে। ঠিক একই ব্যাপার ঘটেছে মিজানুর রহমান আজহারীর বেলায়। তাঁকে যারা ভাল বাসেন তারাতো তাকে আল্লামা , শায়খ ইত্যাদি উপাধি ছাড়া লিখেন না। আ্মি স্বীকার করছি বিগত পাঁছ ছয় বছরে যত আলেম বাংলাদেশে বক্তব্য রাখেন তাদের মধ্যে ভাষাশৈলি ও উপস্থাপনায় তিনি এক নম্বর। কিন্তু তিনি মাহের আলেম নন। তাঁর রাসূলের শানে শব্দ চয়নের ক্ষেত্রে আরো সাবধান হওয়া উচিত। কারণ এখন সোস্যাল মিডিয়ার মাধ্যমে এসব তথ্য মূহুর্তে ছড়িয়ে যায় । এজন্য মিজানুর রহমান আজহারি সাহেবের প্রতি আমার পরামর্শ হচ্ছে – আপনাকে মাওলানা মওদুদী , হাসানুল বান্নার লিটারেচার পরার পাশাপাশি ড. তাহেরুল কাদরী, আহমদ রেজা র. লিটারেচার পড়তে হবে। শুধু তাই নয় ওলামায়ে দেওবন্দের লিটারেচারের সাথেও আপনার পরিচয় থাকতে হবে। কারণ আপনি যখন বক্তব্য দেন তখন সব ধরণের মানুষ আপনার সামনে থাকেন। এই পরামর্শ সুন্নী আলেমদের বেলায়ও একই রকম। যদি আপনি শান্তি চান তাহলে আপনাকে শুধু ইসলামের ভেতরকার বিভিন্ন ফেরকার যোগসূত্রগুলো জানলেই হবে না, ইসলামোফোবিয়া নিয়েও আপনার জ্ঞান থাকতে হবে। আল্লাহ সব মতের আলেমদের এবিষয়গুলি বুঝার তৌফিক দিন।

লেখক : আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net