1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুরগির দোকানের কর্মচারী থেকে শীর্ষ মাদক কারবারি চর্থার কাশেম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবীণ বিএনপির দোয়া মাহফিল নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১০ দলীয় জোটকে চূড়ান্ত ও কঠিন সতর্কবার্তা -মো. শাহ্জালাল মিয়া কথা ও কর্মের মাধ্যমেই মানুষের কল্যাণে কাজ করতে হবে-বাঁশখালীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা নবীনগরে প্রাথমিক মেধাবৃত্তি অন্বেষণ ও কৃতি শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা আনোয়ারায় চোরাই স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার, চোর গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা

মুরগির দোকানের কর্মচারী থেকে শীর্ষ মাদক কারবারি চর্থার কাশেম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৪ বার

জামাল উদ্দিন স্বপন, কুমিল্লা :

কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) মিয়া বাড়ির কাশেম মুরগির দোকানের কর্মচারী থেকে এখন শীর্ষ মাদক কারবারি। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কাশেম এক সময় নিউ মার্কেটের মুরগির দোকানের কর্মচারী হলেও বর্তমানে মাদক ব্যবসা করে কোটি টাকার মালিক বনে গেছেন। কাশেমের মাদক ব্যবসার ধরন একটু ভিন্ন রকমের, সুচতুর কাশের প্রথমে ফেনসিডিলের ব্যবসা করলেও এখন ইয়াবা, গাঁজা পাইকারি বিক্রি করে থাকেন। কাশেমের ইয়াবা ও গাঁজা বিক্রি করার জন্য ১০/১৫ জনের একটি গ্রুপ রয়েছে যারা কাশেমের কাছ থেকে মাদক পাইকারি ক্রয় করে খুচরা বিক্রয় করে থাকেন। খুচরা বিক্রেতাদের নিকট মাদক পৌঁছে দেয় তার বড় ভাই একাধিক মাদক, ছিনতাই, ডাকাতি মামলার আসামি নজির। সূত্র জানায়, এক সময় নুন আনতে পান্তা ফুরানো কাশেম বর্তমানে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই মাদক ব্যবসা করে। পুরাতন পরিত্যাক্ত মাটির ঘর ভেঙে পাঁচতলা ফাউন্ডেশন করে বিল্ডিং নির্মান করে রুমে এসি লাগিয়েছেন। নিজে চলাচল ও মাদক বহনের জন্য রয়েছে শীতাতপনিয়ন্ত্রিত গাড়ি। বীরদর্পে মাদক ব্যবসা করার জন্য সমাজের প্রভাবশালী লোকদের সুকৌশলে আত্বীয়, বন্ধু, বানিয়ে নিয়েছেন। কাশেম নিয়ন্ত্রিত খুচরা মাদক ব্যাবসায়ীরা পুলিশের হাতে ধরা পরলে জামিন, সংসারের খরচসহ যাবতীয় সব কিছু কাশেম দেখাশোনা করেন শর্ত কাশেমের নাম বলা যাবেনা। কাশেমের অবৈধ টাকার প্রভাবে তার বাড়ির লোকজনও অসহায় প্রায়। কাশেমের বাড়ির একাধিক লোক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান, কাশেমের মাদক ব্যবসায় বাঁধা দিতে গিয়ে আমরা বিভিন্নভাবে হয়রানি হই। কাশেম আমাদের হুমকি দিয়ে বলেন, আমাকে কেউ কিছু করতে পারবেনা। বিভিন্ন পুলিশ অফিসারের সাথে তার একান্ত মুহুর্তের ছবি দেখিয়ে বলে এরা সবাই আমার বন্ধু। অনেক সাংবাদিক পুলিশ ও নাকি কাশেমের কথায় ওঠবস করে। সূত্র জানায়, কাশেম পুলিশ অফিসারদের ভয় দেখিয়ে সবাইকে ভিতু করে রাখে। কাশেমের মাদক ব্যাবসার প্রতিবাদ করতে গিয়ে অনেক অসহায় লোক মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েছেন। দ্রুত কাশেমকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net