ঢাকা   ০৬:৩৯:১৬ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

শরণখোলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন চলে গেলেন না ফেরার দেশে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন (৬২) ইন্তেকাল কেরেছন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের সরকারি ভাসভবনে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত খুলনার বেসরকারি হাসপাতাল ফোরটিকসে নেওয়ার পর সকাল সাড়ে পঁাচটায় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন। মরহুমের বড় ছেলে রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা এতথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, শতবষর্ী বাবা, তিন ভাই, পঁাচ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহচর ও গুণগ্রাহী রেখে গেছেন। কামাল উদ্দিন আকন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নাছির উদ্দিন আকনের মেজ ছেলে এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের বড়ভাই।
বর্ষিয়ার এ রাজনীতিক ১৯৭০ সালে তৎকালিন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭২ সালে রায়েন্দা পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। সর্বশেষ গত ২৫ নভেম্বর তিনি উপজেলা আওয়ামীলীগেন সভাপতি নির্বাচিত হন। এনিয়ে টানা ১৫বছর ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া কামাল উদ্দিন আকন রায়েন্দা উনিয়ণ পরিষদের দুইবার ইউপি সদস্য, দুইবার ইউপি চেয়ারম্যান এবং তিনবার উপজেলা পরিষদের চেয়াম্যান নির্বাচিত হন।
কামাল উদ্দিন আকনের মৃত্যুর সংবাদ মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়লে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখার জন্য সেখানে মানুষের ঢল নামে।
এদিকে, মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও শোকপ্রকাশে উপজেলার সদরের রায়েন্দা বাজারের ব্যবসায়ীরা সারাদিন সমস্ত দোকানপাট বন্ধ রাখে।
বাদ আসর উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের বড়মাঠে জানাজা শেষে মরহুমের মরদেহ রায়েন্দা বাজারস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সহসভাপতি এ্যাড. আলী আকবর, মোরেলগঞ্জের পৌর মেয়র এ্যাড. মনিরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ এবং প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুজ্জামান, সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি