ঢাকা   ০১:৪৭:০৬ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

আপাদমস্তক একজন শিক্ষক মাস্টার আবদুল করিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫২১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খন্দকার আলমগীর হোসাইন :
মাস্টার আবদুল করিম। নাঙ্গলকোটের প্রাচীনতম ঐতিহ্যবাহী স্কুল কাকৈরতলা উচ্চ বিদ্যালয়। এর দীর্ঘ সময়ের প্রধান শিক্ষক তিনি। শুধু আমার নয়, আমার বাপ চাচারও শিক্ষাগুরু তিনি। সেই প্রাইমারি থেকে শুরু করে বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করার সুযোগ পেয়েছি। দু-চার জন ছাড়া এমন আপাদমস্তক শিক্ষক আমার কমই চোখে পড়েছে। এখনকার শিক্ষকরা ক্লাসে রাজনীতিক সবকসহ নানান অপ্রাসঙ্গিক বিষয় দিয়েই ক্লাস শেষ করেন। অথচ অবসরের আগ পর্যন্ত জানতাম না উনি কোন দল করেন। এখন রাজনীতি না করলে শিক্ষক হওয়া যায় না। এই স্কুলের ছাত্ররা শিক্ষককে ভাই ডাকেন, ঠাট্টামসকরা করেন। করিম স্যার প্রধান শিক্ষক থাকাকালীন স্কুলের সময় কোনো ছাত্রছাত্রী বারান্দায় আসার সাহস করতো না। এমন ব্যক্তিত্বসসম্পন্ন শিক্ষক ছিলেন তিনি। উনার ছাত্ররা সচিব থেকে শুরু করে দেশের নামকরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আজ এই স্কুলের শিক্ষকরা অনেকে ব্যবসা ও কোচিং বাণিজ্য নিয়ে ব্যস্ত। তাই এ নষ্ট সময়ে করিম স্যারকে খুব মনে পড়ছে। আল্লার কাছে প্রার্থণা, এ আপদ মার্কা শিক্ষক নামের ব্যবসায়ীদের থেকে যেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করে। সর্বোপরি আল্লাহ যেন সর্বজন শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক মাস্টার আবদুর করিম স্যারকে বেহেস্ত নসিব করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি