1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাউন্সিলর প্রার্থী বাছাইয়ে বিএনপির কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

কাউন্সিলর প্রার্থী বাছাইয়ে বিএনপির কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৪ বার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র কাউন্সিলর প্রার্থীদের যাচাই বাছাই কমিটি গঠন করেছে দলটি। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহানকে প্রধান সমন্বয়ক করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে প্রধান সমন্বয়কারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর বাছাই কমিটি করা হয়। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা সিটি উত্তর এর বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা এম এ কাইয়ুম, বজলুল বাসিদ আঞ্জু, আহসান উল্লাহ আহসান।

ঢাকা সিটি দক্ষিণ এর বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজহান, আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা আবুল বাসার ও নবী উল্লাহ নবী।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের বাছাইেয় জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে প্রধান সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারন সম্পাদক সুলতানা আহমেদ, জেবা খান, এ্যাডভোকেট নিপুন রায় ও মহানগর উত্তর-দক্ষিন মহিলাদলের সভানেত্রী।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান আরো বলেন, আগামীকাল রোববার সকাল নয়টায় গুলশানে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীদের বাছাই কার্যক্রম শুরু হবে এবং একই সময় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিনের কাউন্সিলর বাছাই কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net