1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় অসহায় মানুষের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় অসহায় মানুষের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬৭ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রামের দরিদ্র অসহায় ২০০ শীতার্ত মানুষের মধ্যে গতকাল মঙ্গলবার কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান। শীতবস্ত্র বিতরণ পূর্ব এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি আলহাজ্ব মকবুলার রহমান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জল, জেলা সদস্য আব্দুল জলিল মিয়া, মো. চান্দু শেখ, মো. মাহফুজার রহমান মিয়া, দিলীপ চৌহান, ছাত্র আন্দোলনের রবিউল ইসলাম, মো. সাঈদ শেখ প্রমুখ।
বক্তারা বলেন, টানা শৈত্যপ্রবাহ ও প্রচন্ড ঠান্ডার কারণে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গরম কাপড়ের অভাবে শ্রমজীবী মানুষ কনকনে শীতে জড়োসরো, শীতের প্রকোপে ঘায়েল শিশু ও বৃদ্ধ, জবুথবু হয়ে পড়েছে ছিন্নমুল খেটে খাওয়া মানুষরা। দুর্ভাগ্য যে দেশ স্বাধীনের ৪৮ বছরেও তাদের সামান্য শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। অন্যদিকে এই দেশরই এক শ্রেণীর মানুষ আমেরিকা, কানাডা, মালেশিয়া বাড়ি বানায়, ব্যাংকে টাকার হাড়ি গচ্ছিত রাখে, মার্কেটিং করে বিদেশে। আকাশ-পাতাল বৈষম্য, তাই মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার অর্থ সবার কাছে সমান অর্থ বহন করে না। দেশের সকল বিত্তবানদের এই হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net