1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুয়েট ছাত্র শহীদুলকে কারা তুলে নিল? - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

চুয়েট ছাত্র শহীদুলকে কারা তুলে নিল?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯০ বার

চট্টগ্রাম প্রতিনিধি |

নগরীর পাহাড়তলী থানার নয়া বাজার মৌসুমি আবাসিক এলাকা থেকে ডিবি পরিচয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। অপহৃত শিক্ষার্থী মোঃ শহীদুল ইসলাম আজাদ চুয়েট মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া গ্রামে।

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দিকে মৌসুমি আবাসিক এলাকা তানযীমুল উম্মাহ মাদ্রাসার সামনে থেকে একটি মাইক্রোতে করে তুলে নিয়ে যাওয়ার পর দুইদিন অতিবাহিত হলেও শহীদুল ইসলামের কোন খোঁজ মিলেনি বলে জানান তার পরিবার। এ ব্যাপারে পরিবার ও আত্মীয় স্বজনরা থানা ও ডিবি অফিসে যোগাযোগ করলে কেউ শহীদুলকে আটক করেনি বলে জানায়। পরে এনিয়ে শহীদুল ইসলামের বাবা মো. শাহ আলম বুধবার বিকেলে পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়রী করেন (জি.ডি নং :১৬৩,তারিখ:৪ ডিসেম্বর, ২০১৯)।

এ ব্যাপারে জানতে চাইলে শহীদুল আলমের বাবা শাহ আলম সাংবাদিকদের বলেন, আমার ছেলে লেখাপড়া করে টিউশনি করে সময় পার করে। কোন সাত পাঁচে নেই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। কেন আমার ছেলেকে নিয়ে গেলো আমরা বুঝতে পারছি না। দুইদিন পেরিয়ে গেলেও আমার ছেলের কোন খোঁজ খবর পাচ্ছি না। থানা পুলিশ ও ডিবির কাছে বার বার যোগাযোগ করলেও তারা আমাদের কিছু বলতে পারছে না।

এদিকে নিখোঁজ শহীদুল ইসলামের বন্ধুরা অভিযোগ করেন, ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে পাহাড়তলী থানায় বার বার গিয়েও পুলিশের কোন সহযোগিতা পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জিডি করতে চাইলে পুলিশ জিডি নেয়নি। দুই দিনের মাথায় বুধবার ৯৯৯ এ ফোন করার পর পুলিশ জিডি নিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মো. মাইনুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, এ নামে কাউকে আমাদের থানা পুলিশ আটক করেনি। ডিবিতে খবর নিয়েছি, তারাও আটক করেনি। তবে শহীদুল ইসলামকে কারা কি কারণে তুলে নিয়ে গেছে সে ব্যাপারে আমার অনুসন্ধান চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net