ঢাকা   ০৩:৩৭:৫৯ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঈন উদ্দীন: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে রাজশাহী -চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে সিএন্ডবি এলাকায় মায়ের সাথে রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকা কোচের ধাক্কায় ফাহিম নামে এক শিশু ঘটনা স্থলেই নিহত হয়। নিহত শিশু ফাহিম (৬) গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রামের মুরাদ হোসেনের ছেলে। তবে ফাহিম তার নানার বাড়ী সিএন্ডবি আঁচুয়া এলাকায় বেড়াতে যাচ্ছিল সে সময় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জ গামী দেশ ট্রাভেলসের একটি ঢাকা কোচ সিএন্ডবি কামারের বাড়ীর সামনে রাজশাহী -চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে শিশুটিকে ধাক্কা দিলে ফুটপাতে গিয়ে পড়ে এবং মাথা ফেটে সেখানেই তার মৃত্যু হয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান,ঘাতক ঢাকা কোচটিকে আটকের জন্য চেষ্টা চলছে। নিহত ফাহিমকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি