1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

চকরিয়ায় গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় চকরিয়ায় আলোচনা সভা ও র‌্যালির মধ্যদিয়ে পালিত হয়েছে গণতন্ত্রের বিজয় দিবস। সোমবার ৩০ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে।
বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানার রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গণতন্ত্রের বিজয় র‌্যালি নামে একটি মিছিল পৌর এলাকার চিরিঙ্গা শহর প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন উপজেলা সভাপতি এমপি জাফর আলম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net