1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবনবেদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

জীবনবেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫২৩ বার

ড. এমদাদুল হক :

যতক্ষণ জীবন আছে ততক্ষণ মস্তিষ্ক বিশ্রাম নেয় না। মনও থেমে থাকে না।
মন কি করে? স্বপ্ন দেখে। দুঃখের স্বপ্ন- সুখের স্বপ্ন। জয়ের স্বপ্ন-পরাজয়ের স্বপ্ন। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং স্বপ্নের মধ্যে বাস করে। ঘুমিয়েও স্বপ্ন দেখে, জেগেও স্বপ্ন দেখে। জেগে স্বপ্ন দেখাকে আমরা দিবাস্বপ্ন বলি। সব স্বপ্নের গভীরে রয়েছে বিশ্বাস।
জীবনের পথপ্রদর্শক বলে যদি কিছু থাকে, তবে তা বিশ্বাস। মনের অজান্তে বিশ্বাসই চালনা করে আমাদের চিন্তা, আমাদের কর্ম ও স্বপ্ন। আমাদের সুখ এবং দুঃখগুলো বেড়ে উঠে বিশ্বাসের মাটিতে।
প্রতিটি ইন্দ্রিয় দ্বারে রয়েছে বিশ্বাসের ছাঁকুনি। আমরা কতোকিছুই না দেখি কিন্তু ধারণ করি শুধু সেইগুলো যা বিশ্বাসের ছাঁকুনি দ্বারা পরিস্রাবিত হয়।
যা যেমন, তা তেমন আমরা দেখি না। যার বিশ্বাস যেমন সে তেমনি দেখে। আমরা বাস করছি বিশ্বাসের ভার্চুয়াল জগতে। আমাদের দেখা, শোনা, ভালোবাসা সবই ভার্চুয়াল।
কেউ সন্তানের মতো কুকুর পালন করে, কেউ বা বলে, ‘যে গৃহে কুকুর থাকে সে গৃহে দেবদূত প্রবেশ করে না’। মানুষে মানুষে এই যে পার্থক্য, তা বিশ্বাসেরই পার্থক্য। একজন বিশ্বাস করে কুকুরের বিশ্বস্ততায়। আরেকজন বিশ্বাস করে আসমানি বচনে। একই কুকুরকে একজন ভয় পায়, আরেকজন জড়িয়ে ধরে। দুটিই ভার্চুয়াল রিয়েলিটি। বিশ্বাসের সফ্টওয়্যার মনে একটি কল্পনার জগৎ তৈরী করে। এই কাল্পানিক জগৎটিই আমাদের কাছে বাস্তব জগৎ হিসেবে প্রতিভাত হয়। ভয় এবং ভালোবাসার অভিজ্ঞতা নিয়ে আসে জীবনে।
একই ব্যক্তি কারো কাছে বীরশ্রেষ্ঠ, কারো কাছে গাদ্দার। একই লেখা একজন পছন্দ করে- আরেকজন অপছন্দ করে। এই পছন্দ কিংবা অপছন্দ লেখার মধ্যে থাকে না। থাকে পাঠকের বিশ্বাসে। পাঠক লেখককে পড়ে না- পড়ে নিজেরই বিশ্বাস, লেখকের শব্দে।
কিছু বিশ্বাস সত্য- কারণ আমরা বিশ্বাস করি যে, এইগুলো সত্য। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমাদের মনে প্রত্যয় তৈরী হয়- সত্য হলো তাই যা আমরা বিশ্বাস করি। আমরা মানতেই পারি না, এগুলো বিশ্বাস নয়- মনুষ্য তৈরী মতবাদ।
বাস্তবে বিশ্বাসের সঙ্গে মতবাদের সম্বন্ধ নেই। বিশ্বাসের সঙ্গে সম্বন্ধ রয়েছে অভিজ্ঞতার। শাস্ত্র বিশ্বাসের দলিল নয়। বিশ্বাসের মধ্যে শব্দই নাই, দলিল থাকবে কেমন করে?
সাপের কামড়ে মৃত্যু দেখেছি। তাই বিশ্বাস জন্মেছে- সাপের কামড়ে মৃত্যু হয়। এই বিশ্বাস থেকে জন্ম নিয়েছে সর্প ভয়। এখানে শব্দ কোথায়?

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net