1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে গাজীপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভাপতি- দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

টঙ্গীতে গাজীপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভাপতি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৭ বার

এফ এ নয়ন :
টঙ্গীতে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সমন্বয় পরিষদ এর উদ্দ্যেগে ১৫ই ডিসেম্বুর গাজীপুর মুক্ত দিবস উপলক্ষে আধুনিক গাজীপুরের উন্নয়নে চ্যালেঞ্জ করণীয় ও পেশাজীবীদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল ১৫ই ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকার সময় টঙ্গী প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও গাজীপুর উন্নয়ন পরিষদ, ঢাকা এর সাধারণ সম্পাদক আতাউর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। অলোচনা সভায় প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুর নাহার ভুইয়া (সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানালয় সংসদীয় স্থায়ী কমিটি ও গাজীপুর উন্নয়ন পরিষদ, ঢাকা)। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাজী মোজাম্মেল হক (সাবেক এমপি ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার)।
এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আইয়ুব রহমান খান (সাবেক চেয়ারম্যান বি, আর, টি, এ ), অধ্যক্ষ্ এম আলাউদ্দিন মিয়া (আহ্বায়ক, পেশাজীবী সমন্বয় পরিষদ, টঙ্গী), মোঃ আব্দুল মতিন (সাধারণ সম্পাদক, সিডনি গ্রপ এন্ড মিডিয়া কাউন্সিল, অস্টেলিয়া), এম হায়দার সরকার ( সভাপতি টঙ্গী প্রেসক্লাব)।
আলোচনা সভায় মুখ্য আলোচক গাজীপুর মুক্ত হওয়ার ঘটনার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এইদিনে চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে গাজীপুর ত্যাগ করে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। তৎকালীন সময় সর্বপ্রথম জয়দেবপুর থেকে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে গাজীপুরবাসী। ১৯৭১ সালের ১৯ মার্চ শহীদ হন নিয়ামত, হুরমত, মনু খলিফা এসময় আহত হন অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net