1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আতিকুল মঞ্চ থেকে নামতেই সংঘর্ষ-চেয়ার ছোড়াছুড়ি শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আতিকুল মঞ্চ থেকে নামতেই সংঘর্ষ-চেয়ার ছোড়াছুড়ি শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
  • ৩৮২ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের সমাবেশে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে গুলশানের শহীদ ফজলে রাব্বি পার্কের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের কর্মী-সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যায়। সমাবেশস্থলে চেয়ার ভাঙচুর করা হয়।ওই দুই প্রার্থী হলেন-ঢাকা উত্তর ২০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মো. নাসির ও দলের বিদ্রোহী প্রার্থী মো. জাহিদুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের ভেতরে আতিকুল ইসলামের নির্বাচনী সমাবেশ চলছিল। এ সময় সেখানে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জাহিদুর রহমান কর্মী-সমর্থকদের নিয়ে আসেন। এর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী নাছিরের কর্মী-সমর্থক ও জাহিদুর রহমানের কর্মী-সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যায়। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে শুরু হয় চেয়ার ছোঁড়াছুড়ি।এ সময় পার্কের মাঠে তৈরি মঞ্চে কথা বলছিলেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। মঞ্চে তার ভাই মাইনুল ইসলাম, তিন বোন আমেনা, হালিমা, রহিমা, আতিকুলের স্ত্রী শায়লা সাগুফতা, মেয়ে বুশরা আফরীন, বোনের স্বামী ও সন্তানের উপস্থিত ছিলেন।আতিকুলের বক্তব্য শেষে সমাবেশের উত্তেজনার একপর্যায়ে তার পরিবারের সদস্যরা দ্রুত সেখান থেকে চলে যান।আতিকুল ইসলামও মঞ্চ ছেড়ে দেন। পরে দুপক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি, ধাক্কাধাক্কি এবং চেয়ার দিয়ে পেটানোর ঘটনা ঘটে। এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, পার্কের ভেতর কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন বলেও জানান।উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ২০ নং ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানকে সমর্থন দেয়া হয়। এরপর নানা নাটকীয়তায় এ ওয়ার্ডে তাকে বাদ দিয়ে সমর্থন দেয়া হয় বর্তমান কাউন্সিলর মো. নাসিরকে। এরপর থেকে দুই প্রার্থীর মধ্যে টানা উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net