1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৩৮৮ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও মার্চপাস্টের পর প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আবদুল্লাহ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে ওঠতে হবে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net