1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে সওদাগর সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাঈদ সম্পাদক শাহীন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে সওদাগর সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাঈদ সম্পাদক শাহীন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৬২১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জের সওদাগর সমাজ কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী জেলা শহরের হারুয়াস্থ সওদাগরপাড়ায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে রাতে প্রকাশিত ফলাফলে দ্বিতীয়বারের মতো আনারস প্রতীকে ২৮০ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী আবু সাঈদ। তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল করিম মোল্লা চেয়ার প্রতীকে পেয়েছেন ২৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে শাহীন আহমেদ কাশেম হারিকেন প্রতীকে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী তৌহিদ হোসাইন সাইকেল প্রতীকে পেয়েছেন ২৪৯ ভোট।

প্রচার সম্পাদক পদে জামাল মিয়া মাইক প্রতীকে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সুজন মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ২০২ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যাটবল প্রতীকে মো. আলমগীর ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাহাঙ্গীর ফুটবল প্রতীকে পেয়েছেন ২১১ ভোট।

এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জালাল উদ্দীন । প্রিসাইডিং অফিসার ছিলেন মো. মোখলেছ উদ্দীন , নাদিম মাহমুদ হারুন, আরিফুল ইসলাম সজিব, ইমরান হোসেন রাপ্পি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net