1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা চৌদ্দগ্রামে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

কুমিল্লা চৌদ্দগ্রামে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৪২০ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে মুজিববর্ষের ক্ষণগণনার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ঘড়ি চালুর মাধ্যমে মুজিববর্ষের শুভ উদ্বোধন করা হয়। ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গ্রহণের শততম বছর পূর্ণ হবে। এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করবে বাংলাদেশ। আজ ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হলো।

এর আগে লোগো উন্মোচন ও ঘড়ি চালুর মাধ্যমে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হয়ে গেল। শুক্রবার বিকেল ৫টায় কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এরপরই কুমিল্লার চৌদ্দগ্রামে এ ক্ষণগণনার শুভ উদ্বোধন করা হয়।

চৌদ্দগ্রামে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাহাত্ম্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অপরিসীম আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহসভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন মিরু, আওয়ামী লীগ নেতা ইদ্রিস মিয়াজী, উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, উপজেলা যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, মিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি উল্লাহ মজুমদার, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net