1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নাঙ্গলকোটে খাল খননের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

কুমিল্লা নাঙ্গলকোটে খাল খননের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৩৮০ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নে সরকারি উদ্যোগে খাল খননের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দার দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হয়েছে। গতকাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কারী হাবিব উল্লাহ্ নামের ওই বাসিন্দা।
সূত্র জানায়, গত বছর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় জোড্ডা পূর্ব ইউনিয়নের আমতলী ও শ্রীহাস্য থেকে বলহর পর্যন্ত খাল খননের কাজ শুরু হয়। খনন কাজ চলাকালে ব্যক্তিগত স্বার্থে শ্রীহাস্য গ্রামের বাসিন্দা কারী হাবিব উল্লাহ্ খাল খননের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। নিজের ভুল বুঝতে পেরে গত ৮ জানুয়ারি দায়েরকৃত মামলা প্রত্যাহার করেন তিনি। স্থানীয় কুচক্রী মহলের প্ররোচনায় মামলা দায়ের করে জনকল্যাণমূলক কাজে বিঘ্ন ঘটার জন্য তিনি অনুশোচিত বলে জানিয়েছেন গণমাধ্যমকে।
এদিকে দায়েরকৃত মামলা প্রত্যাহার করায় কারী হাবিব উল্লাহকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা। খাল খনন সম্পন্ন হলে এলাকাবাসী উপকৃত হবে বলে তারা জানান। এ বিষয়ে জোড্ডা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার মিয়াজী বলেন, আমরা সরকারি বরাদ্দে জনগণের জন্য খাল খননের কাজ করছি। আমাদের কাজে বিঘ্ন ঘটাতে কিছু মানুষের ইন্দনে শ্রীহাস্য গ্রামের কারী হাবিব উল্লাহ্ একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে তিনি তার অযৌক্তিক মামলাটি প্রত্যাহার করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net