ঢাকা   ১২:৫৫:১১ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৫৬২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকালে গাইবান্ধা জেলা শহরে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা মাসুদ রানা, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে শিক্ষার উপর ভয়াবহ আক্রমণ নেমে এসেছে। শিক্ষা আজ বাজারি পণ্যে পরিণত হয়েছে। টাকা যার শিক্ষা তার এই নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। বক্তারা আরও বলেন, ১৯৮৪ সালের ২১ জানুয়ারী স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভের সময়ে এ দেশে সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক, সেকুল্যার ও গণতান্ত্রিক একই পদ্ধতির শিক্ষার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয় আমাদের। প্রতিষ্ঠার ৩৬ বছর পেরিয়ে গেলেও আজও অনেক দাবি অপুরণীয়। বক্তারা সেইসাথে শৈসব ধ্বংসকারী পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি