1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় জাতীয় সমাজসেবা দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

চকরিয়ায় জাতীয় সমাজসেবা দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০
  • ৪১১ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: “সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি” স্লোগান এবং “সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ২জানুয়ারি চকরিয়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রশাসন চত্ত্বর হতে বের হয়। বিশাল এ র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, শাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল ও চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোরশেদ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিক, উপজেলার বিভিন্ন এতিমখানা ও হেফজখানা মাদরাসার প্রতিনিধিসহ এতিমখানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে শ্রেষ্ঠ বেসরকারি এতিমখানা হিসেবে বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা মাদরাসা, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা দীপ চকরিয়া ও শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে শংকর দাশকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের তরফ থেকে বিভিন্ন এতিমখানার ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net