1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় মুজিববর্ষের কাউন্টডাউন ঘড়ি স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

চকরিয়ায় মুজিববর্ষের কাউন্টডাউন ঘড়ি স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৩৬৫ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান ফটকে স্থাপন করা হয়েছে মুজিববর্ষের দিনক্ষণ গণনার কাউন্টডাউন ঘড়ি।
আসছে ১৭মার্চ কোটি মানুষের কণ্ঠস্বর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উৎসবমুখর করে তুলতে চকরিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কাউন্টডাউনের এ ঘড়ি বসানো হয়।
শুক্রবার ১০জানুয়ারি সারাদেশের সাথে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চকরিয়ায়ও উদ্বোধন হয়। রাজধানীতে জাতীয় প্যারেড স্কয়ার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সার্বিক তত্ত্বাবধানে চকরিয়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. মতিউল ইসলাম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন ও চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।
এসময় জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী কাউছার উদ্দিন কছিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net