1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া পৌরশহর নিয়ন্ত্রণ নিতে উপজেলা প্রশাসনের ১০০ সিসি ক্যামেরা স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

চকরিয়া পৌরশহর নিয়ন্ত্রণ নিতে উপজেলা প্রশাসনের ১০০ সিসি ক্যামেরা স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৮৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় বসানো হয়েছে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১০০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এসব ক্যামেরার স্থাপন করা হয়। এতে স্থাপিত ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেড় কিলোমিটার এবং পুরো পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ।
সোমবার ২৭ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এসব সিসি ক্যামেরা। এতে উপস্থিত থাকবেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
সূত্রে জানা গেছে, এসব ক্যামেরা বসানোর উদ্দেশ্য হলো, পৌরশহরকে যানজটমুক্ত রাখা ছাড়াও আইন-শৃঙ্খলা, সামাজিক অপরাধ তথা চুরি, ছিনতাই, ইভটিজিং, মাদকের কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও নাশকতা রোধ করা। ইতিমধ্যে এসব ক্যামেরা স্থাপনের কাজও শতভাগ শেষ হয়েছে। এতে ব্যয় হচ্ছে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা। এখন চলছে পরীক্ষামূলক কার্যক্রম। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই। এতে পৌরবাসীর দীর্ঘদিনের একটি জনগুরুত্বপূর্ণ দাবি পূরণ হতে চলেছে। উপজেলা প্রশাসন, পৌরসভাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সহায়তায় এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান সংবাদ সম্মেলনে আরো জানান, এসব সিসি ক্যামেরা নাইট ভিশনের এবং পুরোপুরি আইপি ক্যামেরা। তাই যেখানেই অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হোক বা অন্য কোনো ঘটনা ঘটুক এই ক্যামেরায় ধরা পড়বে। আবার কোনো দুর্বৃত্তচক্র যদি এই ক্যামেরা চুরি বা ক্যাবল কেটে দেওয়ার চেষ্টা করে তাহলে সেই দুর্বৃত্তও নিমিষেই শনাক্ত হয়ে যাবে। তাছাড়া এসব ক্যামেরার সার্বিক নিয়ন্ত্রণ থাকবে তার দপ্তরে। তবে চিরিঙ্গার ট্রাফিক পুলিশ বক্সেই পুরোদমে পর্যবেক্ষণ করা হবে এসব ক্যামেরার ফুটেজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net