1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে চিওড়া আনন্দ সংঘের শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

চৌদ্দগ্রামে চিওড়া আনন্দ সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৩৪৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি, দাখিল পরীক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো ‘চিওড়া আনন্দ সংঘ’। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার চিওড়ার একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবক মুক্তিযোদ্ধা মো. খবির আহমেদ মজুমদার। স্থানীয় ইউপি সদস্য মো. পেয়ার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিওড়া কাজীর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কাজী রকিব, খিদমাহ্ মাশরুম সেন্টারের পরিচালক মো. সাইফুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও ছাত্রনেতা আব্দুল্লাহ্ আল মহসিন, সাপ্তাহিক চৌদ্দগ্রামের স্টাফ রিপোর্টার সাংবাদিক এম এ আলম, আলোকিত চৌদ্দগ্রামের প্রধান প্রতিবেদক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন। সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল্লাহ্ আল পারভেজের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. নাজমুল হোসাইন, মো. নাঈমুর রহমান, ফরহাদ, রাহাদ, আব্দুল্লাহ্ আল বাকী, মো. রনি, মো. হোসাইন, মোজাহেদ হোসাইন রাহাদ, মো. জুয়েল, মো. বাপ্পি, মো. কামাল হোসাইন, মো. সাকিব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান এবং যৌথভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন একই মাদ্রাসার পরীক্ষার্থী মোমেনা জামাল নিহা, সুমাইয়া আফরিন ও আফসানা আক্তার। উল্লেখ্য, ‘সত্য ও সুন্দরের পক্ষে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠন “চিওড়া আনন্দ সংঘ” নানা কর্মসূূচির মাধ্যমে শিক্ষাক্ষেত্র ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net