1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৩৮৮ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ।দ :
ঝিনাইদহ সদর উপজেলার গিলা বাড়ীয়ায় মাইক্রোবাসের ধাক্কায় উজ্জল হোসেন মালিথা (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার গিলাবাড়ীয়া কিংশুক ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীন মহুরীর ছেলে। সে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, উজ্জল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রাম থেকে শহরে আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে উজ্জল হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় মাইক্রোবাস ও চালক মাহফুজুর রহমান বাবলুকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net