1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডুলাহাজারায় বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরা হয়নি বৃদ্ধার! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডুলাহাজারায় বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরা হয়নি বৃদ্ধার!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৫২৫ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: নুর জাহান বেগম (৮৭)। সোমবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে গিয়েছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার জন্য। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ থেকে বয়স্কভাতা নিয়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা নুর জাহান বেগম। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধা স্থানীয় রিংভং ছগিরশাহকাটা গ্রামের মৃত উকিল আহমদের স্ত্রী। এদিকে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধা নুর জাহান বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায়। মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়া নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net