ঢাকা   ০৭:৫৪:২১ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

মোংলায় ৬ লাখ পিস ফাইসা মাছের পোনাসহ ৫ জন জেলে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৪৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বাগেরহাটের মোংলার বিদ্যারবাওন খাল এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ৬ লাখ পিস ফাইসা মাছের পোনাসহ ৫ জন জেলেকে আটক করেছে। পরে ফাইসা মাছের পোনাগুলো পশুর নদীতে অবমুক্ত ও ভ্রম্যমান আদালতের মাধ্যমে জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন ইমতিয়াজ আলম জানান, জেলেরা নদী থেকে আহরন নিষিদ্ধ ফাইসা মাছের পোনা ধরছে এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা মঙ্গলবার বিকাল ৫ টায় অভিযান নামে। এসময়ে মোংলার বিদ্যারবাওন খাল এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ৬ লাখ পিস ফাইসা মাছের পোনাসহ ৫ জন জেলেকে আটক করা হয়। পরে মোংলার নিবার্হী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক জেলেদের ২০ হাজার টাকা জরিমানা ও মোংলা উপজেলা মৎস্য কর্মকতার্র উপস্থিতিতে ফাইসা মাছের পোনা পশুর নদীতে অবমুক্ত করা হয়।
মোংলা কোস্টগার্ডের এই অপারেশান কর্মকতার্ জানান, তাদের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি