1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৪২৫ বার

আবদুল্লাহ মজুমদারঃ বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনচৌকি বিওপি ক্যাম্পের কাছে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পূর্ব আমঝোল গ্রামের শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩২) ও একই গ্রামের উসমান আলীর ১৭ বছর বয়সী ছেলে। তার নামও সুরুজ মিয়া।

বিজিবি সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে দৈখাওয়া সীমান্তের ৯০৭ মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছে আট-দশজনের একটি গরু পারাপারকারী দল ভারতে যাচ্ছিল। তারা সীমান্তের কাছে গেলে ভারতের পাগলামারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এবং গুলিবিদ্ধ অন্যজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিজিবি কর্মকর্তা তৌহিদুল বলেন, দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এছাড়া কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

দুইজনের লাশ হাতীবান্ধা থানায় নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি ওমর ফারুক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net