1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ১৪ বছর পরে পুনঃ বহাল হলেন মাতৃভাষা কলেজের অধ্যক্ষ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

শরণখোলায় ১৪ বছর পরে পুনঃ বহাল হলেন মাতৃভাষা কলেজের অধ্যক্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪৩৭ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
শরণখোলায় মাতৃভাষা কলেজের প্রতিষ্ঠাতা নিয়ে দন্ধের জেরে বরখাস্ত হওয়া অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদার ১৪ বছর পরে পুনঃ বহাল হলেন। গত ১৫ জানুয়ারী হাইকোটের এক আদেশে যশোর শিক্ষা বোর্ডের পুনঃ বহালের নির্দেশ কার্যকর হয়।
রোববার সকালে মাতৃভাষা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের এক লিখিত অভিযোগে জানান, বিএনপি জামাত জোট সরকারের সময় জামায়তের এমপি মুফতি আঃ সাত্তারের ক্ষমতায় মাওলানা মুহাম্মদ মতিউর রহমান মতিন নিজে মাতৃভাষা কলেজের প্রতিষ্ঠাতা হওয়ার ষড়যন্ত্র করেন। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে কলেজ থেকে বরখাস্ত করে মতিন বেআইনি ভাবে কলেজের প্রতিষ্ঠাতা হন।
নজরুল ইসলাম বরখাস্তের প্রতিকার চেয়ে যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বোর্ড থেকে তাকে অধ্যক্ষ পদে পুনঃ বহালের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে মতিউর রহমানের ঘনিষ্টজন জাহাঙ্গীর হোসেন মুন্সি বাগেরহাট দেওয়ানী আদালতে দেঃ ৩১/২০১০ মামলা দায়ের করেন এবং ১০/০৭/২০১১ তারিখে একতরফা রায় ও ডিগ্রী হাসিল করেন। উক্ত রায়ের বিরুদ্ধে নজরুল ইসলাম তালুকদার বাগেরহাট জেলা জজ আদালতে দেঃ ১২৪/১১নং আপীল করে গত ০৫/০১/২০১৭ তারিখে নিজের পক্ষে রায় ও ডিগ্রী লাভ করেন। এ রায়ের বিরুদ্ধে মামলার বাদী জাহাঙ্গীর হোসেন মহামান্য হাইকোর্টে ৫৬৪ নং আপীল মামলা দায়ের করেন। দীর্ঘ আইনী লড়াইয়ের পরে মামলার চুড়ান্ত বিচারে গত ১৫ জানুয়ারী বিচারপতি আশিষ রঞ্জন দাসের একক বেঞ্চ এক আদেশে বাগেরহাট সহকারী জজ আদালতের দেঃ ৩১/২০১০ নং মোকর্দ্দমার রায় ও ডিগ্রী রদ রহিত ও খারিজ করে দেন। ফলে দীর্ঘ ১৪ বছর পরে মাতৃভাষা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার কলেজে পুনঃ বহাল হলেন। তবে কলেজে যোগদান করতে না করতে তাকে প্রতিপক্ষরা বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যাচ্ছেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিয়ার রহমান ষড়যন্ত্র করছেন বলে তিনি অভিযোগ করেন।
জানতে চাইলে ভারপ্রপ্ত অধ্যক্ষ মোঃ অলিয়ার রহমান বলেন, হাইকোর্টের রায় পাওয়ায় তাকে অভিনন্দন জানাই। আমি কোন ষড়যন্ত্র করি না। তিনি তার দায়ীত্ব পালন করবেন তাতে আমার কোন সমস্যা নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net