1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্মীপুরে বন বিভাগের অর্ধশত গাছ চুরি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

লক্ষ্মীপুরে বন বিভাগের অর্ধশত গাছ চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪১৩ বার

আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ,টুমচর বর্ডার মজু চৌধুরী সড়ক বিভাগ রোডের বন বিভাগের এক লাখ টাকা মূল্যের শতাধিক মূল্যবান গাছ অবৈধভাবে কেটে নেয় দিদার,মোশারফ ,মনির,নুরুল ইসলাম,সাবেক মেম্বার মন্টু মিয়া ডাক নাম নুর নবী।
তারা হলেন টুমচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল মান্নান পাটওয়ারীর বাড়ির মান্নান পাটওয়ারীর ছেলে দিদার, জালাল পাটওয়ারীর বাড়ির জালাল মিয়ার পুত্র মোশারপ হোসেন,শাকচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মন্তাজ পাটওয়ারীর বাড়ির মন্তাজ মিয়ার পুত্র মনির হোসেন ,নুরুল ইসলাম,মন্টু মিয়া ডাক নাম নুর নবী ।
সরেজমিনে কাছারী বাড়ির দরজা থেকে মজুচৌধুরী সড়কের মন্তাজ পাটওয়ারী বাড়ির এলাকায় গিয়ে দেখা যায়, সেখান থেকে মান্নান পাটওয়ারী বাড়ি পযর্ন্ত্র প্রায় ৫০ মিটার এলাকায় ১০ বছর আগের রোপণ করা অর্ধশত মেহগুনি ,সেগুন,করই,কাটাল,আম,বাদাম গাছসহ কোনো গাছ নেই। পরে আছে শুধু গাছের গুঁড়ি।
অত্র এলাকার স্থানীয় লোকজন বলেন, গত বৃহস্প্রতিবার থেকে মঙ্গলবার বিকাল পযর্ন্ত্র দিনে দুপুরে প্রায় ৮ থেকে ১০ জনের একটি দল ৫ থেকে ৬ জন দা ,কুঠার ও করাত নিয়ে এসে এই গাছগুলো কেটেছে।
কয়েকটি দলে বিভক্ত হয়ে এই গাছগুলো কাটা হয়েছে। সাথে সাথে ট্রাকে ,ব্রেন গাড়ি করে নেয়া হয়েছে ।
সরকারি গাছ কাটার বিষয়ে মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানায় ,এগাছ আমাদের,এ জমি আমাদের,গাছ কেটেছি কি হয়েছে,মামলা হবে ? জেল হবে ? লড়বো ।
সরকারি বন বিভাগের গাছ কাটার বিষয়ে মনির হোসেন পাটওয়ারীর কাছে জানতে চাইলে তিনি জানায়,এ গাছ গুলো আমার বাপ চাচা রোপণ করেছে, সড়ক বিভাগের জমি গুলো আমাদের। সরকার বিগত কয়েক বছর আগে অধিগ্রহন করে নেয় । চার লেনের রাস্তা করা হবে এবং বন কর্মকর্তার অনুমতি নিয়ে গাছ গুলো কেটে বিত্রুয় করে দিয়েছি।
এ ব্যাপারে সদর উপজেলার লক্ষ্মীপুর এসএফএন্ড পিসি রেঞ্জ ভারপ্রাপ্ত বন কর্মকর্তা চন্দ্র ভৌমিক পিবিএকে জানায়,বৃহস্প্রতিবার ২৩ জানুয়ারী ,সরজমিনে গিয়ে তদন্ত করেছি যারা গাছ কেটে বিত্রুয় করেছে তাদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে কারণ দর্শানো নোটিস করা হবে। পরবতীর্তে তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net