1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে মুক্তিাযোদ্ধার জায়গা জবর দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীনগরে মুক্তিাযোদ্ধার জায়গা জবর দখলের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৫৭০ বার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধার জায়গা জোর পূর্বক জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী মৃত শেখ হোচেন আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা তোতামিয়া অভিযোগ করে বলেন, গত ইং ২০১৮ সালে উপজেলা মান্দ্রা মৌজার ১নং খাস খতিয়ান ভূক্ত ১৮ শতাংশ জায়গা হতে তিনি ও তার স্ত্রী মাকসুদা বেগমের নামে সাড়ে ৪ শতাংশ জায়গা বন্দোবস্ত পায়। যাহার বন্দোবস্তর কেস নং -ডিসি- ০৬/২০১৭-১৮ , এসি- ২৫/২০১৭-১৮। গত বৃহস্পতিবার ওই বন্দোস্ত জায়গা এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) সার্ভেয়ার মাপ জোপ করে মুক্তিযোদ্ধাসহ আঃ রাজ্জক শেখ, আবুল হোসেন মৃধা ও ফরহাদকে বুঝিয়ে দেন।
সার্ভেয়ার মাপ জোপ করে চলে যাওয়ার পর পার্শবর্তী মৃত গেরন্দ মালোর ছেলে স্থানীয় প্রভাবশালী অজিত , বাসুদেব, লক্ষন ও আনন্দ ওই জায়গার খুটি উঠিয়ে ফেলেদেন এবং জায়টি নিজেদের বলে দাবিকরেন।
জানা যায়, মুক্তিযোদ্ধার জায়গাটি দখলকরে নেওয়ার পর ঢাকা থেকে বীর মুক্তি যোদ্ধা নূরুল ইসলাম খোকন মতিউর রহমান, সালাম হাওলাদার ও মোঃ সোলাইমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা জায়গাটি পরিদর্শন করেন দুঃখ প্রকাশ করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net